ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ধামরাইয়ে লেবু বাগানে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

ads

ঢাকার ধামরাইয়ে লেবু বাগানে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভুক্তভোগী নিজে বাদী হয়ে ধামরাই থানায় এ মামলাটি দায়ের করেন।এর আগে গত ২৮ অক্টোবর ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের সন্ধিতারা এলাকায় এ ঘটনা ঘটে।


পরে উপজেলার চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামের বান্দু মিয়ার ছেলে শামীমকে প্রধান আসামী করে, তাজুল ইসলামের ছেলে মোশারফ , সাইফুল ইসলামের ছেলে রুবেল, হাসান আলীর ছেলে সোহেল, নুরু মিয়ার ছেলে সুমন হোসেনের বিরুদ্ধে মোট ৫ জনকে আসামী করে নারী ও শিশু আইনে ৯(৩)/৩০ ধারায় মামলা (নং-১৪) দায়ের করা হয়।


ভুক্তভোগী ওই গৃহবধূ মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকার বাসিন্দা।


মামলা সূত্রে জানা যায়, ২৮ তারিখ রাতে সন্ধিতারা গ্রামের লেবু বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে জোর করে লেবু বাগানে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে পাঁচজন পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে এ ঘটনায় আজ ধামরাই থানায় মামলা নারী ও শিশু আইন ২ (৩)/৩০ ধারায় (মামলা নং-১৪, তারিখ - ১০/১১/২০২০) দায়ের করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা গৃহবধূকে বলেন, ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

ads
ads
ads

Our Facebook Page